:

জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে ইটনা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

top-news

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ১৩ জানুয়ারি ২০২৬:
জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে ইটনা থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে ইটনা থানাধীন সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক সূচনা বক্তব্য প্রদান করেন।
ওপেন হাউজ ডে উপলক্ষে প্রধান অতিথি পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের সঙ্গে ইটনা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
জবাবে পুলিশ সুপার বলেন, “জনসাধারণই পুলিশের প্রধান শক্তি।” তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বদ্ধপরিকর।
এ সময় তিনি উপস্থিতদের কাছ থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি ও দুষ্কৃতকারীদের তৎপরতা রয়েছে কি না—সে বিষয়ে মতামত নেন। উপস্থিত জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে তিনি তা মনোযোগসহকারে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে, যা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

https://maannews.acnoo.com/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *