:

মিঠামইনের তিন ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, প্রশাসক নিয়োগ জেলা প্রশাসনের

top-news

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে তিনটি ইউনিয়নেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(১) ধারার বিধান অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃত চেয়ারম্যানরা হলেন—গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান ভুঁইয়া এবং বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
একই আদেশে বহিষ্কৃত চেয়ারম্যানদের পরিবর্তে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে গোপদিঘী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিঠামইন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান।
ঘাগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ভুঁইয়া মো. মাজহারুল ইসলামকে।
এছাড়া বৈরাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই. আ. ম. মামুন মজুমদার।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসকরা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবামূলক কার্যক্রম সচল রাখার দায়িত্ব পালন করবেন।

https://maannews.acnoo.com/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *